images

সারাদেশ

গাজীপুরে তালাকপ্রাপ্ত গৃহবধূকে হত্যার মূলহোতা মাসুদ রানা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত গৃহবধূকে হত্যার মূলহোতা মাসুদ রানাকে ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মাসুদ রানা কুড়িগ্রামের অনন্তপুর গ্রামের ওমর মুন্সীর ছেলে।

র‌্যাব কর্মকর্তা শাহ আলম বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সকালে জেলার জয়দেবপুর থানাধীন বিকেবাড়ির স্থানীয় আক্কাছ শিকদারের বসতবাড়ির দক্ষিণ পাশে রাস্তার ওপর কর্মস্থলে যাওয়ার পথে আসামি মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রী রিশমা খাতুনকে (৩০) পুনরায় বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীর সহকর্মীরা ডাক-চিৎকার দিলে আসামি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। ভুক্তভোগীর সহকর্মী এবং আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যান। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

d08f126c-2088-448a-9d2e-560e800a7a7e

আরও পড়ুন

নরসিংদীতে তরুণী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেফতার ৪

তিনি আরও বলেন, পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারি রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মাসুদ রানাকে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ৪ নং অনন্তপুর চর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকায় মমর উদ্দিনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস