images

সারাদেশ

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

রাজশাহীতে ছুরিকাঘাতে মো. সাব্বির (২১) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়ায় এ ঘটনা ঘটে।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে।

আরও পড়ুন

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার আমিরুলের ছেলে মো. জাসন (২৫) সাব্বিরকে ছুরিকাঘাত করেন। সম্পর্কে তারা মামা ভাগিনা। এতে অজ্ঞান হয়ে পড়েন সাব্বির। তাৎক্ষণিকভাবে তার আত্মীয়-স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ মখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস