বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০/২১ বছর বয়সি ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

নিজ ফসলি জমিতে পড়ে ছিল কৃষকের রক্তাক্ত মরদেহ

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আমরা ধারণা করছি ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর