images

সারাদেশ

নিজ ফসলি জমিতে পড়ে ছিল কৃষকের রক্তাক্ত মরদেহ

উপজেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারের উত্তরপাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের সঙ্গে নিচু ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই কৃষকের নাম চৌধুরী মিয়া (৪০)। তিনি দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার বাসিন্দা। নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে দুই পা বাঁধা ছিল। 

 

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদিঘী এলাকায় কৃষি জমি থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারছেন না। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/টিবি