বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাগমারায় ফসলের মাঠে মিলল কৃষকের গলা কাটা মরদেহ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

বাগমারায় ফসলের মাঠে মিলল কৃষকের গলা কাটা মরদেহ

রাজশাহীর বাগমারায় ফসলের মাঠ থেকে মাহাবুর রহমান নামে এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার রামপুর এলাকার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত মাহাবুর বাগমারা উপজেলার হাট-মাধ নগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে রামপুর এলাকার একটি কৃষি জমিতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন তারা। এরপর পুলিশে খবর দেন। পরে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

পুলিশ জানায়, নিহত মাহবুরের গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর