images

সারাদেশ

ঝিনাইদহে মোটরসাইকেলের সিটের নিচ থেকে সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মনসুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার উদ্দেশে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মনসুর প্লাজার সামনে এসে সেটি রেখে কেনা কাটা করতে যান। এ সময় পথচারীরা লক্ষ্য করেন মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি সাপ মাথা বের করছে। বিষয়টি জানাজানি হলে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

আরও পড়ুন

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

পরে মোটরসাইকেলের মালিক ঘটনাটি জানতে পেরে স্থানীয় বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের ট্রেইনার আদনান মীম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে

f2543b85-de08-4dd6-a62b-baef67dca733

মোটরসাইকেলের সিট খুলে নিরাপদে সাপটি উদ্ধার করেন। বন বিভাগের ট্রেইনার আদনান মীম জানান, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের সিটের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করি। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের খবর দেওয়া উচিত। পরে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন বিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিনিধি/এসএস