বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফ থানাধীন জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

অভিযানে জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত কাঠের বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর