images

সারাদেশ

নাজিরপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছে মুন্না।

এদিকে নারীকে মারধর করার ভিডিও ভাইরাল হওয়া সেই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দফতর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নাকে সংগঠন প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীনের এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছে বলে উল্লেখ করা হয়েছে।

5d550e35-9cc5-40d1-89a3-12c45b695514

আরও পড়ুন

শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেফতার

ফেইসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি নির্জন বাগানে এক নারীকে ধরে টানাটানি ও একাধিক চড় থাপ্পড় দিচ্ছে ছাত্রদল নেতা মুন্না। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করছে।

এ বিষয় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মারধরের কথা স্বীকার করে বলেন, ওই মেয়ে আমার স্ত্রী। একটি নির্জন স্থানে বসে আমার সঙ্গে কথা কাটাকাটি হলে এক পর্যায় চড় থাপ্পড় দেই।

প্রতিনিধি/এসএস