বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম

শেয়ার করুন:

শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেফতার
ছবি: সংগৃহীত

শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা ও নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৪) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরেক নির্যাতনকারী জাহিদুলের স্ত্রী কৌশলে পালিয়ে গেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) আশুলিয়া থানার স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, শনিবার দিবাগত রাতে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আশিক ভিলা থেকে ওই চিকিৎসকে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন


নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর নাম সামিয়া আক্তার। সে পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরীয়া গ্রামের রজব আলীর মেয়ে। সে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ডা. জাহিদুল ইসলামের বাড়িতে ১১ মাস ধরে গৃহকর্মীর কাজ করতো।

পুলিশ জানায়, সামিয়া নামে ১০ বছরের এক শিশু ওই চিকিৎসকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে শিশুটিকে নির্যাতন করায় ওই চিকিৎসকের বাসা থেকে সে পালিয়ে আসে। পরে শিশুটি পথচারীদের নির্যাতনের কথা জানায়। পরে পথচারীরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে শিশু নির্যাতনের ঘটনাটি অবহিত করেন। এরপর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্যাতনের সত্যতা পায় এবং চিকিৎসকের বাসায় অভিযান চালায়।


বিজ্ঞাপন


আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, শিশু গৃহকর্মীকে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে নির্যাতনকারী চিকিৎসক জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তবে তার স্ত্রী পালিয়ে গেছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। 

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর