images

সারাদেশ

গাইবান্ধায় ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের একটি মোটরসাইকেল পুড়ে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরবেলা উপজেলার খোর্দ্দজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তিনজনের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোর্দ্দমোজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ দলের আরেক সদস্য পালিয়ে যায়।

আরও পড়ুন

গাইবান্ধায় ২ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস