শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ২ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ২ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
মাদক বিরোধী অভিযানে কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। একইসঙ্গে এ মাদকে জড়িত রাব্বি মোরশেদ খান (৩৭) নামে এক কারবারিকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন দফতরটির পরিদর্শক তরুণ কুমার রায়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গাড়িটি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, গ্রেফতার রাব্বি মোরশেদ খানের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর