images

সারাদেশ

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে বিএনপি নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

জেলা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে যশোর জেলা বিএনপি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ার সংবাদে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সেখানে আনন্দ মিছিল পূর্ব আনন্দ সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের প্রতি আস্থা রেখে আপসহীন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তাকে চার বার মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নেতা অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি আস্থা রেখেছেন। তাকে মন্ত্রী পরিষদের সদস্য করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এটাই যশোরবাসীর প্রতি জিয়া পরিবারের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। অনিন্দ্য ইসলাম অমিত এতদিন দলের খুলনা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। এখন তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, আজকে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। রাজনৈতিক নতুন ধারা শুরু হয়েছে। এই ধারায় মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমাদের কোনো আচরণ যেন মানুষের কোনো বিরক্তির কারণ না হয়। উৎসব, আনন্দ করব তার জন্য কোনো মানুষ যেন বিরক্ত না হয়।

1d127280-8205-436d-8440-5a0100c1b508

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত 

বক্তারা আরও বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের রাজনৈতিক অঙ্গীকার ছিল মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং টেন্ডারবাজমুক্ত নিরাপদ যশোর গড়ার। আমাদের নেতার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে তাকে সর্বাত্মক সহযোগিতা করব। দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চিত যশোরে আমাদের নেতার নেতৃত্বে উন্নয়নের ধারা ফিরিয়ে আনব। বিগত দিনের ভুল ত্রুটি শুধরে নিতে হবে। আগামী দিন মোটেও সহজ নয়। আজকে খুশির দিনে আমাদের শপথ নিতে এই অঞ্চলে জাতীয়তাবাদী শক্তিকে নতুন ভাবে প্রতিষ্ঠা করার। বিগত অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যে ভাবে রাজপথে অবিচল ছিলাম আগামী দিনেও তার যোগ্য নেতৃত্বে যশোরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

3c497d9e-a92c-417a-9564-609ba6aec38c

এ সময় বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. হাজি আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, বর্তমান সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, বিএনপি নেতা রাশেদ আব্বাস রাজ প্রমুখ। পরে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি চিত্রা মোড়, দড়াটানা সিভিল কোর্ট মোড়, এম এম আলী রোড হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রতিনিধি/এসএস