images

সারাদেশ

খুলনা বিভাগ পেল দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিলো দেশের নতুন মন্ত্রিসভা, যেখানে বড় গুরুত্ব পেয়েছে খুলনা বিভাগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভায় খুলনা বিভাগের তিনজন প্রভাবশালী নেতা পূর্ণ মন্ত্রী এবং দুইজন উদীয়মান নেতা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

খুলনা বিভাগ থেকে এবারের মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন তারা হলেন-

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি মাগুরা-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত। যশোর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা ৫০ সদস্যের। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় ৩ জনকে মন্ত্রী করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সরকার প্রধান মন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন করেছেন। খুলনা বিভাগ থেকে একসঙ্গে পাঁচ নেতার মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে মাগুরা, ঝিনাইদহ, যশোর ও বাগেরহাটসহ পুরো বিভাগে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে এই ঐতিহাসিক বিজয় ও প্রাপ্তিকে উদযাপন করছেন।

প্রতিনিধি/এসএস