জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিএনপির নেতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয়তাবাদী দল, বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এছাড়াও আসনটিতে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে ৭৩ হাজার ১৭৩ ভোট পায়। আসনটিতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিনিধি/ এজে