বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রবাসীর স্ত্রী মোসা. তোহামিনার (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নং আলীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মীরমদন গ্রামের কলাতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


তোহামিনা ওই এলাকার মৃত আলতাফ সরদারের মেয়ে। তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার এক সৌদি প্রবাসীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে প্রবাসে অবস্থানকালে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে দেশে এসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় এক বছর আগে তোহামিনা প্রবাসের চাকরি ছেড়ে দেশে ফিরে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

আরও পড়ুন

বগুড়ায় মহাসড়ক থেকে মাথা থেতলানো যুবকের লাশ উদ্ধার

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে তোহামিনা ঘরে একা ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে তার চাচা ঘরে পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে ঘরের সামনের বারান্দায় আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের মধ্যে প্রবেশ করে তোর মরদেহটি দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


বিজ্ঞাপন


এদিকে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এলাকাবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর