images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা বেগম (৬৫)।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- একই গ্রামের আমজাদ হোসেন, ছেলে চাঁদ (১২), তার ছেলে হৃদয় (২৫), একই গ্রামের নিলুফা (৩৬)।

আরও পড়ুন

ভালুকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মুরগি ব্যবসায়ীর

53468ebd-dc38-49e1-b6a7-1b7e9d6be70c

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরের প্রথম গেইট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে চালকসহ দুইজন মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এসএস