Dhaka Mail Logo

সারাদেশ

পলাশবাড়ীতে জাসাস নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক ফিরোজ সরকারসহ তার ভাইদের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার মাঠেরহাট নামক স্থানের সড়কে এই কর্মসূচির আয়োজন করে বেতকাপা ইউনিয়ন জাসাসের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য দেন- উপজেলা জাসাসের আহ্বায়ক সবুজ মিয়া, সদস্য সচিব নাজমুল সরকার হানিফ, ইউনিয়ন বিএনপির সভাপতি নূরনবী সরকার, ইউনিয়নে জাসাসের সভাপতি মেহেদুল হাসান, ভুক্তভোগী সবুজ সরকার শুভ ও তার স্ত্রী রোখসানা বেগমসহ অনেকে।

আরও পড়ুন

হাতিয়ায় হামলার প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

বক্তারা বলেন, ফিরোজ সরকার একজন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর বেতকাণা ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অধ্যপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে নির্বাচনি প্রচারণার করেন। এতে প্রতিপক্ষ দলের লোকজন ক্ষুব্ধ হয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করেছে। এসময় ফিরোজ সরকার ও তার ভাই সবুজ সরকার, মানিক সরকারের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে হামলাকারীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা।

প্রতিনিধি/এসএস