রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

হাতিয়ায় হামলার প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় হামলার প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর হাতিয়া আসনে হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এনসিপির লোকজন কর্তৃক সব ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রিয়াজ মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক ভুক্তভোগী অংশ নিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় তাদের ক্ষয়ক্ষতির বর্ণনা দেন এবং দোষীদের বিচারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভোটের দিন থেকে শুরু করে ফল ঘোষণা পরবর্তী সময় পর্যন্ত ওই এলাকায় এনসিপির সমর্থকরা সোনাদিয়া বাংলাবাজার ও রিয়াজ মার্কেট এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ফলাফল ঘোষণার পর অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘরের ভেতরে ঢুকে গালিগালাজ, লুটপাট এবং গবাদিপশুর ওপর হামলার ঘটনাও ঘটে। এমনকি ভোট শেষের তিন দিন পরও ভুক্তভোগীদের যেখানেই পাওয়া যাচ্ছে, সেখানেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

eaf39623-07a8-4e8f-8577-fc494a94d8f3

মানববন্ধনে বক্তব্য দেন দীপক চন্দ্র দাস, দুর্জয় ধন দাস, প্রিয়াঙ্কা বালা দাস, কাকন চন্দ্র দাস, সহদেব দাস, এমরান, মজনু ও শাহেনাসহ অনেকে।

তারা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ ও প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন।

দীপক চন্দ্র দাস বলেন, ভোটের পরদিন রাতে বাজারে এনসিপির লোকজন আমাকে ও আমার ছেলেকে মারধর করে। তারা বলেন, আগে আওয়ামী লীগ করছ, এখন ধানের শীষে ভোট দিয়েছ কেন।

3e118416-66e6-4d70-891d-3b156377f185

দুর্জয় ধন দাসের স্ত্রী অভিযোগ করেন, হামলাকারীরা তাদের গবাদিপশু পিটিয়ে আহত করে এবং বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেয়।

কাকন চন্দ্র দাস জানান, বাজারে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

একাধিক নারী ভুক্তভোগী জানান, বিজয় মিছিলের সময় বাড়িতে ঢুকে পুরুষদের টেনে নেওয়ার চেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেকে প্রাণভয়ে ঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন

দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনায় এনায়েত হোসেন, মহিউদ্দিন, হান্নান ডুবাই, ওছমান ও জহিরুল ইসলামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত। তাদের সহযোগী হিসেবে নাইম, কাওছার, জুয়েল, শাকিব, শুভ, হাসান, সম্পদ, নিশান ও জিটনের নামও উল্লেখ করেন তারা।

4f444801-6515-4654-b653-49ae94debfc1

এদিকে বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গৌর হরি মাঝি বাড়ির মৃদুল চন্দ্র দাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, ভোটকেন্দ্রের পাশে বাড়ি হওয়ায় নৌবাহিনীর সদস্যদের কাছে অভিযোগ জানালেও তৎক্ষণাৎ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মৃদুল চন্দ্র দাস ও তার স্ত্রী বলেন, ভোটের দিন একদল অস্ত্রধারী লোক হঠাৎ তাদের ঘরের সামনে এসে বলে- তোদের ঘরে ধানের শীষের লোক আছে। এই বলে ঘরের চারদিকে রামদা দিয়ে কোপাতে থাকে। লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে। আমাদের বিয়ের উপযুক্ত তিনটি মেয়ে থাকায় তাদেরকে রেখে ঘর ছেড়ে চলেও যেতে পারিনি।

5597462b-8de6-4616-8ceb-990360c12144

প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক খনেশ দাস বলেন, ভোটকেন্দ্র চারু বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের ঘরের পাশে। তাই হামলাকারীরা দ্রুতই বাড়িতে ঢুকে আক্রমণ করে। ওই ঘরে হামলা করে আর আমাকে তারা অস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছিল। প্রশাসন কেন্দ্রের সিসি ক্যামেরা তল্লাশি করলেও সেসব অপরাধীকে চিহ্নিত করতে পারবে। আমি এখনো তাদের ভয়ে হাটেবাজারে যেতে পারছি না।

400c3f8c-d005-418c-9498-f0f10b04be8b

অন্যদিকে গতরাতে চরইশ্বর ইউনিয়নের মুলা মার্কেটে হাজি কামাল সর্দারের সাতটি ঘর দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় একটি গাড়ি ও দুটি সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কামাল সর্দার দাবি করেন, ভোট সংক্রান্ত বিরোধের জেরেই এই আগুনের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। তিনি জানান, কিছু ঘটনা স্থানীয়ভাবে সামাজিক সমঝোতার মাধ্যমে মীমাংসা হচ্ছে বলেও পুলিশ জানতে পেরেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর