জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৫টি সংসদীয় আসনের বে-সরকারি ফলাফল ঘোষণা করেছেন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন তিনি।
খুলনা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমির এজাজ খান -১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন -৭০ হাজার ৩৪৬ ভোট।
খুলনা-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাড. জাহাঙ্গীর হোসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।
আরও পড়ুন
খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ৭৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান পেয়েছেন ৬৩ হাজার ৫০৫ ভোট।
খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল -১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা শাখাওয়াত হোসেন পেয়েছেন -১ লাখ ০৯ হাজার ৫৩০ ভোট।
খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলি আসগর লবী ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।
খুলনা-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।
প্রতিনিধি/এসএস