images

সারাদেশ

বাগেরহাটের ৩টি আসনে জামায়াত, ১টিতে বিএনপি বিজয়ী

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের বে-সরকারি ফলাফল ঘোষণা করেছেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন তিনি।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বেসরকারিভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট। এই আসনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১৭ হাজার ৭৪১ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ০৩ হাজার ৭১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাড. আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট।

আরও পড়ুন

রংপুরের ছয়টি আসনই জামায়াত জোটের দখলে  

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মো. জাকির হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।

বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খান বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।

প্রতিনিধি/এসএস