images

সারাদেশ

খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের খালিয়াজুরী উপজেলায় জাল ভোট দেওয়ার সময় জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক জহিরুল উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ২ বছরের কারাদণ্ড

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রার্থী নির্বাচন করছেন।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।

প্রতিনিধি/এসএস