images

সারাদেশ

হামাগুড়ি দিয়ে এসে ভোট দিলেন কামাল মিয়া

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় দীর্ঘ ১৬ বছর ভোট দেননি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি কামাল মিয়া। অনেকটা ক্ষোভ থেকে ভোট উৎসব থেকে দূরে সরে ছিলেন দুই পা হারানো এই ব্যক্তি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তিনি যেন ফিরে পেলেন ভোট দেওয়ার শক্তি।

1a429ab5-3035-45a7-a14c-7501caaf4a50

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তপ্ত রোদের মধ্যে উত্তর লস্কর চালা প্রাথমিক বিদ্যালয়ে অনেকটা হামাগুড়ি দিয়ে ভোট দিতে আসেন ৭০ বছরের বয়োজ্যেষ্ঠ কামাল মিয়া। কালিয়াকৈর উপজেলার মধ্য পাড়া ইউনিয়নের রায়ের চালা গ্রামের এই চা দোকানি বলছেন, দীর্ঘ দিন তিনি ভোট দেওয়ার পরিবেশ পাননি। আজ সুযোগ আসায় প্রতিবন্ধকতার কষ্ট সহ্য করে ভোট দিতে এসেছেন তিনি।

আরও পড়ুন

এটাই হয়তো জীবনের শেষ ভোট: শতবর্ষী মোবারক ভুঁইয়া

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। নতুন সরকার যেন তাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসেন এমন প্রত্যাশা করেন তিনি।

প্রতিনিধি/এসএস