images

সারাদেশ

যশোরে ভোট কেন্দ্রে সিল চুরি, ভোটগ্রহণে ধীরগতি

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

যশোর শহরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এক অস্বাভাবিক ঘটনায় ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রের নারী বুথ থেকে একটি অফিসিয়াল সিল চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে বেশ কিছু সময় ভোটগ্রহণ কার্যক্রমে ধীরগতি দেখা দেয় এবং ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়।

ভোটারদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই নারী কক্ষ থেকে ব্যবহৃত একটি সিল হঠাৎ উধাও হয়ে যায়। ধারণা করা হচ্ছে, কোনো নারী ভোটার সুযোগ বুঝে সিলটি নিয়ে কেন্দ্র ত্যাগ করেন। দায়িত্বে থাকা কর্মকর্তাদের অসতর্কতা ও অব্যবস্থাপনার সুযোগেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে উপস্থিত ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন

মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, সকালে নারী বুথ থেকে একটি সিল হারিয়ে যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, সিল হারানোর কারণে সাময়িকভাবে ভোটগ্রহণের গতি কমে যায়। তবে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার পর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

প্রতিনিধি/এসএস