images

সারাদেশ

যশোরে নির্বাচনি সহিংসতায় দু’জন আহত

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

যশোরে নির্বাচনি সহিংসতায় দুই ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেন।

att

আরও পড়ুন

বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্রর সংঘর্ষ 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এদিকে, একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, দুইজন আহত হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

প্রতিনিধি/এসএস