images

সারাদেশ

সিরাজগঞ্জে বিধি লঙ্ঘন, ৪ জনকে জরিমানা, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় নেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (৮৬ নম্বর) এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

বগুড়ায় ভোট কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।

এদিকে একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ উপজেলা সদরে নেওয়া হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুড়কা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস