images

সারাদেশ

নওগাঁয় ৬টি আসনে ভোটগ্রহণ চলছে

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

নওগাঁয় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬টি আসনে ৭৮২টি কেন্দ্রে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

ভোট গ্রহণের শুরুতেই নওগাঁ শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিলো আবার কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে। তবে বেলা যত বাড়বে ভোটার উপস্থিতি তত বাড়বে বলে জানান নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা।

5e84f41a-c63e-43d1-b07a-6df6b3111375

ভোট গ্রহণের শুরুতেই নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু শহরের পাঁড়-নওগাঁ নামাজগড় গাউসুল আজম কালিম মাদ্রাসা ভোট দেন। এই আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েম সদর উপজেলার চন্ডিপুর দাখিল মাদরাসা কেন্দ্রে ভোট দেন। এছাড়াও বিভিন্ন আসনের প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনি এলাকায় ভোট দেওয়া খবর পাওয়া গেছে।

b0cba4f3-50c6-48a3-a6ed-a8cc65b32415

আরও পড়ুন

গাইবান্ধায় লাইনে দাঁড়িয়ে ভোটাররা, চলছে ভোটগ্রহণ

এদিকে এই ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে বিপুল সংখ্যাক আইন-শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর দায়িত্ব পালন করছে। বিশেষ করে ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোবাইল টিমও কাজ করছে।

4376b110-3534-4cfa-b777-8b7a082d19fe

জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়- নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছয়টি আসনে ৭৮২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১১০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৬টি আসনে ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।

প্রতিনিধি/এসএস