Dhaka Mail Logo

সারাদেশ

জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনি জনসভা শেষে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

d78f566c-1059-4139-9e1d-bf98ac24dd98

দলীয় সূত্র জানায়, শনিবার দুপুরে একই মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন ও কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়। পরদিন রোববার দুপুরে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পরিষ্কারে অংশ নেন।

আরও পড়ুন

ছয় প্রার্থীর একমঞ্চে শপথ, শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে ড. মো. মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। সোমবার একই মাঠে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

ঘণ্টাব্যাপী এ কার্যক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাঠের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে সেগুলো নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়।

655faba7-c3d4-49d0-921f-5682f13b35f7

এদিকে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে। এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

নির্বাচনি সময়ের উত্তেজনার মধ্যেও এ ধরনের উদ্যোগ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিষ্কারের এই উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিনিধি/এসএস