মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ছয় প্রার্থীর একমঞ্চে শপথ, শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

ছয় প্রার্থীর একমঞ্চে শপথ, শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী একমঞ্চে দাঁড়িয়ে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার শপথ নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী একমঞ্চে দাঁড়িয়ে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার শপথ নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রার্থীদের হাত ধরে সম্মিলিতভাবে শপথ পাঠ করতে দেখা গেছে। যা স্থানীয় রাজনীতিতে বিরল উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে।

শপথ পাঠ করান বিএনপি মনোনীত প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম। শপথে অংশ নেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণ–অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যের প্রার্থীরা।

আরও পড়ুন

ফেনীর নির্বাচনি মাঠে থাকবেন সাড়ে ৫ হাজার আনসার

শপথবাক্যে প্রার্থীরা ভোটারদের রায়কে সম্মান জানানো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সরিষাবাড়ীকে মাদক ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ ভোটাররা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। এর মধ্য দিয়ে সরিষাবাড়ীর নির্বাচনি পরিবেশে শান্তিপূর্ণ সহাবস্থানের নতুন বার্তা ছড়িয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর