images

সারাদেশ

তারেক রহমানের আগমনকে ঘিরে নীলফামারীতে বর্ণাঢ্য স্বাগত মিছিল

জেলা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের জেলা নীলফামারী সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমনকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীতে জেলায় বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি), জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তারেক রহমানের আগমনকে স্বাগত জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনে নারীদের জীবনমান উন্নয়নে তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ ও ‘স্বাস্থ্য কার্ড’ চালুর বার্তা নিয়ে আসছেন। এসব উদ্যোগ নারীদের জীবনে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ কারণেই নারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে তাকে স্বাগত জানিয়েছেন বলে জানান বিএনপি নেতাকর্মীরা।

মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/এজে