রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রবিউল ইসলাম (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


গ্রেফতার আসামি রবিউল ইসলাম পলাশবাড়ী উপজেলার বাঁশকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশবাড়ী থানার মাদক মামলায় আসামি রবিউল ইসলামকে আদালত ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এসময় আদালতে আত্মসমর্পণ না করে রবিউল ইসলাম পলাতক থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ীর ব্র্যাক মোড় কাঁচামাল হাটি এলাকার ভাই ভাই হোটেল থেকে আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর