images

সারাদেশ

নারীদের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

সারাদেশে নির্বাচনি প্রচারণার সময় মহিলাদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে মহিলা জামায়াতের নারীদের অংশগ্রহণে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বাজার স্টেশনে বিক্ষোভ মিছিল শুরু হয়। সিরাজগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর এত বড় নারী জমায়েত এর আগে কখনো দেখা যায়নি।

মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারীদের ওপর হওয়া হেনস্তার প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এর আগে, বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে নারীরা একত্রিত হতে শুরু করেন। পরে বিভিন্ন প্রান্ত থেকে নারীরা মিছিলে যোগ দেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী বলেন, জামায়াতে ইসলামী কোনো সময় লোক দেখানো কাজ করেনি এবং করবেও না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে, এমন হাজার হাজার নারী বিক্ষোভে এসেছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ অবশ্যই সিরাজগঞ্জবাসীর সব প্রশ্নের জবাব দিয়ে দেবে।

d0369bb2-fe68-48e1-bc77-605a4759695b

স্থানীয় চা দোকানদার রুবেল হোসেন বলেন, বাজার স্টেশন এলাকায় ২৫ বছর ধরে চা বিক্রি করছি। আমার জীবনে এত নারী একত্রিত হয়ে মিছিল করেছে এটা আমি দেখিনি।

ডাব বিক্রেতা মাইন উদ্দিন ও রিকশাচালক সুজাব শেখ বলেন, জানতাম জামায়াতে ইসলামীতে শুধু পুরুষ মানুষ রয়েছে। কিন্তু এতো নারী রয়েছে কোনোদিন ভাবতে পারি নাই। আজ আমাদের ভুল ভেঙে গেছে। এত বড় জমায়েত সিরাজগঞ্জবাসী কোনো দিন দেখিনি।

আরও পড়ুন

যতদিন আমি বেঁচে থাকব, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: মিন্টু

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি, সিরাজগঞ্জ-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনি প্রচারের সময় সারাদেশে মহিলাদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও কটূক্তির করা আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। যা এ ধরনের কাজ করছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করছি।

এ সময় জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামাতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ জামায়াতের মহিলা বিভাগের শত শত নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস