বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনী-৩

যতদিন আমি বেঁচে থাকব, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: মিন্টু

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

যতদিন আমি বেঁচে থাকব, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: মিন্টু
ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যত দিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেব না। এদের কাউকে কোনোদিন মেম্বারও হতে দেব না।

তারা সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সংসদীয় আসনের সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনো দিন জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চায় মারামারি। তারা করে মুনাফেকি, বলে মিথ্যা কথা। তারা সুযোগসন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে, তাহলে নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগসন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন

জামায়াতে ভোট দিলে দিনের বেলাতেই তাদের রগ কাটব: পাবনায় কৃষক দল নেতা

তিনি বলেন, আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য। আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং তারেক রহমান যদি সরকার প্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।


বিজ্ঞাপন


এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্যসচিব সৈয়দ আলম ভুঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর