জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার বড়বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) কর্তৃক জনগণের মুখোমুখি প্রশ্নোত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা সদরসহ অন্যান্য ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সর্বোচ্চ চেষ্টা করা হবে গ্যাস সংযোগ দেওয়ার। হাটবাজারে পয়নিষ্কাশনের সৃষ্ট সমস্যার সমাধানের জন্য পর্যাপ্ত ওয়াশব্লক নির্মাণ করা হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে নাগরিকদেরকে প্রদান করা হবে বিভিন্ন সুযোগ সুবিধা। মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে ইমাম মুয়াজ্জিন ও খতিবদের।
সুজন উপজেলা সভাপতি দেওয়ান সুয়েব রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল বাছিত আজাদ।
তিনি বলেন, আমরা নির্বাচিত হলে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করব।
স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমেদ রূপক বলেন, আমি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে আসছি। ভবিষ্যতেও করে যাব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সুজন হবিগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি এএসএম মহসিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রকির, সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন, সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, ইয়ুথ লিডার আল আমিন সাইফী, সুজন বানিয়াচং উপজেলা কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ বদরুল লস্কর, নির্বাহী সদস্য শামসুল জুয়েল, রাজিব আহমেদ, সৈয়দ সুহেল রানা, এম আর ঠাকুর, হৃদয় হাসান শিশির, সাজ্জাদ বিন লাল, মামুন মিয়া, মামুনুর রশিদ, এহিয়া মিয়া, সাব্বির চৌধুরী সোহাগ, হাসান মো. পিয়াস প্রমুখ। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকেরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস