রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নোমানের পদত্যাগ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নোমানের পদত্যাগ
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তার যোগদান উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী একটি অনুষ্ঠানের আয়োজন করে। তবে শারীরিক অসুস্থতার কারণে অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

আরও পড়ুন

বাহুবলে ৭ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি

এ বিষয়ে তিনি বলেন, রাজনীতির আদর্শিক প্রয়োজনে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করবেন এবং এ সিদ্ধান্তে তার কোনো দ্বিধা নেই। তিনি আরও জানান, আগামী ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে তার যোগদানের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তার এই সিদ্ধান্তকে ঘিরে হবিগঞ্জসহ সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর