Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

দীর্ঘ প্রায় ২৩ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী আসছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। ইতোমধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছেন বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।

সকাল থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন মাদরাসা মাঠে। নেতাকর্মীদের পাশাপাশি খণ্ড খন্ড মিছিল নিয়ে নারীরাও আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। জনসভায় এসে কেউ অসুস্থ হলে, তাদের জরুরি চিকিৎসায় মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের পক্ষ থেকে মাদরাসা মাঠের প্রধান ফটকের পাশে এ ক্যাম্প ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উড়ছে মঞ্চের সামনে।

624327359_1306196774602561_1496258513215398513_n

দুপুর ১২টার দিকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর পদ্মা নদীর পাড়ে হযরত শাহ মখদুম (রহঃ)-এর মাজার জিয়ারত করবেন তিনি। তারপর মাদরাসা মাঠে জনসভায় যোগ দেবেন। দুপুর ২টায় বক্তব্য শেষে নওগাঁর উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন তারেক রহমান। নওগাঁয় কর্মসূচি শেষে নিজ জেলা বগুড়ায় যাবেন বিএনপি চেয়ারম্যান। পৈত্রিক বাসায় তার রাত্রীযাপনের কথা রয়েছে।

 

সর্বশেষ ২০০৩ সালে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। আর বেগম খালেদা জিয়া সর্বশেষ রাজশাহী আসেন ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর।

প্রতিনিধি/টিবি