বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, দুই লাখ মানুষের উপস্থিতির আশা

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, দুই লাখ মানুষের উপস্থিতির আশা

সারাদেশে নির্বাচনি প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ জন্য শহরের এটিএম মাঠ জনসভার স্থান নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক অ্যাডভোকেট সম্পাদক শাহিন শওকত। এর আগে এই জনসভার বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এই জনসভায় প্রায় ২ লাখ মানুষের সমাগম হতে পারে আশা প্রকাশ করা হয়। তারেক রহমান ২০ বছর পর নওগাঁয় আসছেন বলেও জানান বিএনপির নেতারা।

আরও পড়ুন

আবারও পালটে গেল তারেক রহমানের বরিশালের জনসভার তারিখ

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, আগামী ২৯ জানুয়ারি সকালে রাজশাহী মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বিকেলের দিকে নওগাঁয় আসবেন। সেখানে নির্বাচনি জনসভায় বক্তব্য প্রদান শেষে চলে যাবেন নিজ জন্মভিটা বগুড়ায়। সেখানেও একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

তিনি আরও বলেন, ওই জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি

fdaa6dea-7170-4bae-ad92-fe62e2ac6b7d

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম এবং জয়পুরহাট জেলার বিএনপি প্রার্থীরাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর