জেলা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লার যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাসদাইর এলাকার চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে এ পরিচালনা করে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ মাদক জব্দ করেন পুলিশ।
গ্রেফতার আসামিরা হলেন, ফতুল্লা থানার ১৫১ কলেজ রোড গলাচিপা রমজান ফকিরের ছেলে মো. আলী আহম্মদ অভি, মাঈনউদ্দিন ওরফে মানুর ছেলে আদর আহাম্মেদ (২৫), মাসদাইর বাজার মো. টিটু মিয়ার ছেলে মো. আল আমিন (২৫), মৃত ইদ্রিসের ছেলে এমদাদুল হক (২৬)।
সেসময় আসামিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি চাপাতি, ২টি চাপাতি, একটি চাকু, ২টি বার্মিজ চাকু, ১১৭ পিস মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট, ৩০০ (তিনশত) গ্রাম মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করেন পুলিশ।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে ইনচার্জ অফিসার আব্দুল মান্নান জানান, এ ঘটনায় আরও ৭ জন আসামি পলাতক রয়েছে। আমরা বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া দিন চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস