বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে স্ত্রীসহ সন্ত্রাসী গ্রেফতার, পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে স্ত্রীসহ সন্ত্রাসী গ্রেফতার, পিস্তল উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাজ্জাদ হোসেন নামে এক সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দুই দফা অভিযান চালিয়ে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাদ হোসেন বয়রাদীঘি গ্রামের আহাদ আলীর ছেলে। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন তার স্ত্রী ও সহযোগী জান্নাত আক্তার। অভিযানে তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা সাজ্জাদকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জার্মানির তৈরি একটি পিস্তল তার কাছে থাকার কথা স্বীকার করেন। রাতে অস্ত্র উদ্ধারে সাজ্জাদকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেয়। পরে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করে। এসময় বাড়ি থেকে কয়েকটি দেশীয় ধারাল অস্ত্রও উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর