Dhaka Mail Logo

সারাদেশ

আবারও পালটে গেল তারেক রহমানের বরিশালের জনসভার তারিখ

জেলা প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের জনসভার নির্ধারিত তারিখ ফের পালটে গেছে। একের পর এক সময় পরিবর্তনের পর কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে নির্বাচনি এই জনসভা নিয়ে। তবে বিএনপি নেতারা বলছেন- শিডিউল জটিলতার কারণে আবারও নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। তার বরিশাল সফর বাতিল হয়নি, পরবর্তী তারিখ কেন্দ্র থেকে জানানো হবে। বরিশালের বেলসপার্কে তারেক রহমানের জনসভার দিন প্রথমে ২৬ ও পরবর্তীতে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, সবশেষ আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশালে আসার কথা থাকলেও শনিবার বিকেলে সেই তারিখও পেছানো হয়েছে। তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছে বিকল্প পথে বরিশাল ত্যাগ করার পরিকল্পনা ছিল।

আরও পড়ুন

২৭ জানুয়ারি বরিশালে তারেক রহমানের মহাসমাবেশ, চলছে প্রস্তুতি

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান বরিশালে আসবেন এমন খবরে তাকে দেখার জন্য সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছেন। তারেক রহমান এখন সারাদেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন। তাই শিডিউল রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়েছে। এ কারণেই আবারও বরিশালের জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সেই সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ সময় পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরের কথা ছিল।

প্রতিনিধি/এসএস