জেলা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ স্লোগানে জেলা তথ্য অফিসের উদ্যোগে রাজবাড়ীতে যাত্রা শুরু করেছে ভোটের রিকশা।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় ভোটের রিকশা কার্যক্রম।
বর্ণিল ভোটের রিকশার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা তথ্য অফিসার রেখা ইসলামসহ অন্যান্য দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।
ভোটের রিকশা, রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নে পর্যায়ক্রমে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সচেতনতামূলক ও ভোটার উদ্বুদ্ধকরণ বিভিন্ন প্রচার কার্যক্রম বাস্তবায়ন করবে।
প্রতিনিধি/এসএস