পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১২ তারিখে যে গণভোট হবে, দেশ পরিবর্তনের জন্য এটা একটি সূবর্ণ সুযোগ। জনগণকে ক্ষমতায়িত করে, ক্ষমতার ভারসাম্য এনে এবং সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে। যদি আমরা এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি, তাহলে দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য যে বাঁধাগুলো আছে, আমাদের অধিকার চর্চায় সে বাধাগুলো দূর হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে গণভোট সম্পর্কে জানাতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যে চেতনা ছিল, স্বপ্ন ছিল, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল সেটার ভিত্তি আমরা স্থাপন করে দিতে পারি। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে গণ ভোটে অংশ নিন। দেশকে ইতিবাচকভাবে পরিবর্তনের যে সুযোগ পাওয়া গেছে সেই সুযোগের সৎ ব্যবহার করুন। সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে, জুলাই শহীদদের প্রতি সম্মান দেখিয়ে গণভোটে ‘হ্যাঁ’তে ছিল দিন।
এরপর বিকেল ৩টায় রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত গণভোট সংক্রান্ত রেলীতে তিনি অংশগ্রহণ করেন। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিকেল ৪টায় ইয়াছিন উচ্চ বিদ্যালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা,রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
প্রতিনিধি/এসএস

