images

সারাদেশ

মনোহরদীতে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত পরিচয় (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ঈদগাহ মাঠের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ঈদগাহ মাঠের পাশে স্থানীয় লোকজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মনোহরদী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

নওগাঁয় লিটন ব্রিজের নিচে মিলল মরদেহ

মনোহরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই কাজ করছে।

প্রতিনিধি/এসএস