মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

নওগাঁয় লিটন ব্রিজের নিচে মিলল মরদেহ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় লিটন ব্রিজের নিচে মিলল মরদেহ

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় নিহতের পরনে পুরনো লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।


বিজ্ঞাপন


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয় দোকানিরা ব্রিজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।


বিজ্ঞাপন


নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। কয়েকদিন আগে মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর