জেলা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
গাইবান্ধার সাদুল্লাপর উপজেলার মহাসড়কে একটি সিএনজি থেকে ১ কেজি গাঁজাসহ শান্তি বেগম (৪২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) উপজেলার ইদিলপুরের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর–ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী প্রসিকিউটর আবু তালহা হিমুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসয় একটি সিএনজি তল্লাশি করে শান্তি বেগমের শপিং ব্যাগ থেকে গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দ করা গাঁজার দাম প্রায় ৩০ হাজার টাকা। গ্রেফতার শান্তি বেগমের বিরুদ্ধে সাদুল্লাপুর খানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস