বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গো-খাদ্যের আড়ালে লুকিয়ে রাখা ভারতীয় জিরা জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম

শেয়ার করুন:

গো-খাদ্যের আড়ালে লুকিয়ে রাখা ভারতীয় জিরা জব্দ
ভারতীয় জিরাসহ যানবাহন জব্দ।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত অভিযান পরিচালনা করে গাড়িতে গো-খাদ্যের আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ যানবাহন জব্দ করেছে। যার সিজার মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

আরও পড়ুন

পলাশবাড়ীতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

পরবর্তীতে ১টি ডিআই ছোট পিকআপ গাড়ি আসতে দেখে, গাড়িটি সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করে গো-খাদ্যের বস্তার আড়ালে লুকিয়ে পরিবহনকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরাসহ যানবাহনটি জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য আনুমানিক ১৭ লাখ ২০ হাজার টাকা।

জব্দ করা পণ্য ও গাড়িটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর