images

সারাদেশ

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, ভোক্তার জরিমানা

জেলা প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী মিষ্টি তৈরির প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিট’ এর মিষ্টি তৈরির শিরাতে পাওয়া গেল পোকা ও সিগারেটের অংশ। পাশাপাশি আরও দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৩ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব সড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

thumbnail_1000058757

তিনি বলেন, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও অনুমোদনবিহীন কাশির চকলেট বিক্রির অপরাধে ইউনিক ফার্মার মালিককে ৮ হাজার টাকা, মিষ্টির শিরার মধ্যে পোকা ও সিগারেটের অংশ পাওয়ায় ‘ওয়ান মিনিট’ এর মালিককে ৫ হাজার টাকা এবং ভোক্তার অভিযোগের ভিত্তিতে বিদেশি পণ্যের আমদানিকারকের স্টিকার না থাকায় রেড রোজ কসমেটিকস মালিককে ৮ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

আরও পড়ুন

মিরসরাইয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

thumbnail_1000058758

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস