জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে আইমান আলী (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আইমান একই গ্রামের বশির মীরের ছেলে।
আরও পড়ুন: বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরী খাইরুন নাহার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, সকালে খেলতে খেলতে বাড়ি থেকে বের হয় আইমান। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রংপুরে গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: র্যাবের অভিযানে গ্রেফতার ১
অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, উপজেলার কসবা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ