images

সারাদেশ

সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিহত রিয়া দাশ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় এলাকার মৃত উত্তম দাসের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের মেয়ে।

তারা দু’জনেই মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

রিয়ার চাচাতো ভাই সুদর্শন দাশ ও দীপঙ্কর দাশ জানান, তাদের চাচি রিয়া দাশ ও সুস্মিতাকে নিয়ে আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি শিশুদের পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। কিছু সময় পরে সেখানে ফিরে এসে তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে। পরবর্তীতে গ্রাম্য চিকিৎসক আমিন সরদার তাদেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ