images

সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম

ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঝিনাইদহের শেখপাড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামী 

নিহত মারুফ শৈলকূপার আলমডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। 

এদিকে আহত মোটরসাইকেল চালক রিফাত আলমডাঙ্গা গ্রামের বাসিন্দা। অন্যজন কুষ্টিয়ার হরিপুরের সাবদার আলীর ছেলে মোজাহিদ। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: গাজীপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ঝিনাইদহের শেখপাড়া বাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে তিনজন গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিল। পথিমধ্যে শেখপাড়া পাম্পের কাছে পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয় এবং ট্রাক চালক পালিয়ে যায়। এরপর স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। একপর্যায়ে রাত ১০টার দিকে মারুফের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জানান, এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা যায়নি। তবে ট্রাক আটক করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি।

প্রতিনিধি/ এমইউ