images

সারাদেশ

পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ১

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

ডাকাতির সময় পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার ২৩ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনায় নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আটককৃত সবুজ হাওলাদার (৫৫) এর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ। 

দুলালের বাড়িতে ডাকাতির ঘটনায় দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা ও শাঁখাসহ অন্যান্য স্বর্ণালংকার নিয়ে গেছে।

আরও পড়ুন: চাকরির প্রলোভনে নারীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয় চক্রটি, গ্রেফতার ১

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক রাধা রমন এর নেতৃত্বে থাকা পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। এদিকে স্থানীয়দের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে